Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মাঝির তৎপরতায় প্রানরক্ষা যুবতির

Loading... রাজ্য
মাঝির তৎপরতায় প্রানরক্ষা যুবতির
#Suicide #Bally Bridge #Dakshineswar #River Ganga #Howrah #West Bengal #India

মঙ্গলবার সাত সকালে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। প্রত্যক্ষদর্শিদের মতে আজ সকালে বালি ব্রিজ থেকে হঠাৎই ঝাঁপ দেন ওই মহিলা। নদীতে সেই মুহূর্তে এক মাঝি উপস্থিত ছিলেন, তিনি সেই মহিলাকে জলে পড়তে দেখেন এবং পরে তৎপরতার সঙ্গে তিনিই সেই মহিলাকে উদ্ধার করেন। পরে সেই মহিলাকে বালি থানার তুলে দেওয়া হয়।


পরে মহিলাকে জিঞ্জাসাবাদ করে জানা গেছে তিনি হুগলির গরলগাছা চন্ডীতলার বাসিন্দা। পারিবারিক অশান্তির জেরে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলেই তার দাবি। তার মতে তার ছোট ভাই প্রাতিনিয়ত বাড়িতে অশান্তি করত এবং তার উপর মারধর করত। তাই পরিস্থিতির চাপে পড়ে ওই মহিলা এই সিদ্ধান্ত গ্রহন করেছেন। মহিলাটির পরিবারের সাথে পরে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করবে বলেও জানা গিয়েছে। তবে মহিলার প্রান রক্ষার ক্ষেত্রে অবশ্যই এক বড় কৃতিত্ব রয়েছে নদীতে থাকা সেই মাঝির। আজ তার জন্য রক্ষা পেল একজন মানুষের জীবন। একটা প্রান বাঁচাতে পেরে তিনিও খুশি বলে জানিয়েছেন সেই ব্যাক্তি।  

সর্বশেষ আপডেট: