Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: ভেলায় সমুদ্রে ভাসছিলাম! তৃণমূল ছাড়লেন সুজয় চক্রবর্তী

Loading... রাজ্য
Howrah: ভেলায় সমুদ্রে ভাসছিলাম! তৃণমূল ছাড়লেন সুজয় চক্রবর্তী
#Howrah News #Sujay Chakraborty #Sujay Chakraborty Resign #Bengali News #TMC #HMC #সংবাদ #সুজয় চক্রবর্তী #তৃণমূল কংগ্রেস #রাজনীতি

তথাগত ঘোষ, হাওড়া: গতকালই দল ছাড়ার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ভিডিও দিয়েছিলেন হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারি। এবার তাঁর মতো একই পথে হাঁটলেন হাওড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসক। দল পরাজিত হওয়ার পর হঠাৎ ভোল বদল সুজয় চক্রবর্তীর। রক্তপাতহীন বিধানসভা ভোটের পর গতকাল মধ্যমগ্রামের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসে এবার ইতি টানলেন ডাঃ সুজয় চক্রবর্তী। জানিয়ে দিলেন আজ থেকে তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমস্ত সম্পর্ক ছিন্ন হল। 

হাওড়া পুরসভার বিদায়ী প্রশাসকমন্ডলীর মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে তাঁর ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, মধ্যমগ্রামের খুনের ঘটনায় কে বা কারা জড়িত তা পুলিশ তদন্ত করে বের করবে। কিন্তু যেভাবে বিধানসভা নির্বাচন এবার শান্তিপূর্ণভাবে এবং রক্তপাতহীন অনুষ্ঠিত হয়েছে তারপর এই ঘটনা অত্যন্ত নক্কারজনক। তারই প্রতিবাদ জানিয়ে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। এর পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, পুরসভা চালাতে গিয়ে চূড়ান্ত অসহযোগিতা পেয়েছি। আর্থিক সহায়তা পাইনি। ফান্ড ভিক্ষে করে আনতে হয়েছে। তা সত্ত্বেও নিজের চেষ্টা চালিয়ে পুরসভা চালিয়ে গিয়েছি। কিন্তু এবার দলের সঙ্গে সমস্ত সম্পর্ক আজ থেকে ছিন্ন করলাম। তৃণমূল কংগ্রেসের কোনও কর্মসূচিতেও এরপর থেকে আমি আর অংশ নেব না।

 

সর্বশেষ আপডেট: