শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শিশু চোর সন্দেহে চার ব্যক্তিকে গণধোলাই দিল এলাকার বাসিন্দারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু চুরির ঘটনায় গণধোলাইয়ের ঘটনার পর এবার কাঁকসার বিলপাড়া এলাকায় চার ব্যক্তিকে গণধোলয়ের ঘটনা ঘটলো।
{link}
স্থানীয়রা জানিয়েছেন আজ সকালে কাঁকসার (Kanksa) বিলপাড়া এলাকায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে একটি হোটেলে চার ব্যক্তি একটি শিশুকে কোলে নিয়ে ঢোকে। স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা ওই চারজনকে শিশুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে। ওই চারজন শিশুটিকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায়।
{link}
ওই চার ব্যক্তির কথায় অসংগতি দেখে স্থানীয়দের সন্দেহ হলে ওই চারজনকে গণধোলাই দিতে শুরু করে স্থানীয় মানুষ। কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই চার ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে। পাশাপাশি শিশুটিকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানোর পর কাঁকসা থানায় নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত (investigation) শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
