মঙ্গলবার পূর্ব মেদনীপুরের পর বুধবার চন্দননগরে রোড শো করলেন শুভেন্দু অধিকারী। বুধবার চন্দননগর তালডাঙ্গা থেকে চন্দননগর সার্কাস মাঠ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় রোড শো করেন তিনি। এই রোড শো তে তার পাশাপাশি অংশগ্রহন করেছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব। সাড়ে তিনটে নাগাত শুরু হয় এই রোড শো। প্রথম কিছুটা পায়ে হাঁটার পর ট্যাবলো তে উঠে রোড শো সম্পূর্ন করেন শুভেন্দু অধিকারী।
জাঁকজমক হলেও বিজেপি অন্য সমস্ত রোড শো-এর তুলনায় আজকের রোড শো তে সেই পরিমানে লোক সমাগম হয়নি। কিন্তু রোড শো কে কেন্দ্র করে সকাল থেকেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই রোড শো-এর পরেও কার্যত হুগলিতে বিজেপির সাংগঠনিক চিত্র এখনও অস্পষ্টই রয়ে গেল। কোন ফুল ফুঁটতে চলেছে হুগলিতে? বলা কঠিন। অন্যদিকে আজ বিজেপির রোড় শো-এর জবাবে হুগলী জেলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তাই এখন দেখার বিষয়।
