Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মুক্তি সূর্যের মুক্ত রশ্মি

Loading... রাজ্য
মুক্তি সূর্যের মুক্ত রশ্মি
#suvendu adhikari khejuri #Khejuri rally today #suvendu adhikari #suvendu adhikari latest speech #nandigram upazila #nandigram bogra #nandigram news #howrah #howrah news #howrah news bengali #howrah news live

কি হবে ? কি হতে চলেছে ? গণ্ডির মধ্যে বাঁধন জ্যোৎস্নার কি অন্ধকার আসন্ন ?
নাকি মুক্তি সূর্য তাঁর উদয়কথা লিখবেন তাঁর আপন ভঙ্গিমায় , ছড়িয়ে দেবেন তাঁর মুক্ত রশ্মি ।


তিনি তাঁর স্বাধীনতার দরজায় তালা দেওয়া পছন্দ করেন না কারণ সূর্যের শক্তি সীমিত নয় , তাই তিনি আছেন মানুষের হৃদয়ে তিনি শুভেন্দু অধিকারী ।
খেজুরি হার্মাদ মুক্তদিবস উপলক্ষে আজ পদযাত্রা করলেন পরিবহন মন্ত্রী , না ছিল কোন ঘাস ফুলের ব্যানার , হাজার হাজার জনস্রোতের মুখে ফুটল একটাই বানী , দাদার অনুগামী ।আজ তিনি একা ছিলেন না হাজার হাজার মানুষের ভালোবাসার সঙ্গে ছিলেন আরও দুই সদস্য খেজুরির তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল এবং বিধায়ক বনশ্রী মাইতি ।
এই মেগা পথযাত্রায় আর কোন তৃণমূল বিধায়ককে দেখা যায়নি এবং ব্যানার ছাড়া সভা যা বিগত বছর গুলির থেকে সম্পূর্ণ আলাদা যা আবার বৃহত্তর প্রশ্নের দিকে বারবার এগিয়ে চলেছে, তাহলে তিনি কি ঘাস ফুলের ছায়ায় থাকবেন নাকি কিছুদিন আগে বিজেপি নেতা অর্জুন সিংহের মন্তব্যই সঠিক প্রমানিত হবে ?
তাহলে কি ঘর ভাঙবে ?
 নাকি অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা আবার এগিয়ে আসবেন শাসক দলের হয়ে ? নন্দিগ্রাম আর তারপর খেজুরি একের পর এক ব্যানার হীন সভা কিসের ইঙ্গিত দিয়ে চলেছে ? যার জল্পনা এখন তুঙ্গে   
 

সর্বশেষ আপডেট: