"All India Trinamool Congress
We welcome Bimal Gurung’s commitment to peace & decision to withdraw support from NDA while reposing faith in
@MamataOfficial
's leadership. BJP's attempts to use Gorkhaland issue for petty politics & their untrustworthy nature now lay fully exposed before people of Bengal. "- টুইট
বিমল গুরুংয়ের এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল তৃণমূল। বুধবার রাতেই টুইট করে তৃণমূলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাহাড়ে শান্তি ফেরাতে সকলে হাতে হাত মিলিয়ে কাজ করবেন বলেও জানিয়ে দেয় নেতৃত্ব।
বুধবারই কলকাতায় সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার কথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার বহিষ্কৃত নেতা বিমল গুরুং। একইসঙ্গে এনডিএর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে জোট ছাড়ার কথাও ঘোষণা করেন তিনি। তারপরই তাঁর সিদ্ধান্তকে সমর্থন জানায় তৃণমূলও। তৃণমূল জানিয়েছে “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর ভরসা রেখে শান্তি প্রক্রিয়াকে সমর্থন ও এনডিএ জোট ছাড়ার বিমল গুরুংয়ের সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি।” বিজেপিকে একহাত নিয়ে তৃণমূলের দাবি, বিজেপি গোর্খাল্যান্ড ইস্যুকে রাজনীতির জনব্য ব্যবহার করেছিল। তাঁদের সেই ছক এবার সকলের সামনে চলে এল। টুইটারে তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, মাতৃভূমির শান্তিরক্ষা ও উন্নয়ন করতে পাহাড়ের সকলপক্ষ এক সঙ্গে লড়াই করবে।
বুধবার আচমকাই সল্টলেকে গোর্খাভবনের বাইরে দেখা যায় বিমল গুরুংকে। তারপরই সাংবাদিক বৈঠক করে ‘ঘর ওয়াপসি’র কথা ঘোষণা করেন তিনি। কিন্তু তাঁর এই হঠাৎ প্রত্যাবর্তন ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। মোর্চার এই নেতার বিরুদ্ধে পুলিশ একাধিক মামলা রয়েছে ।এতদিন গ্রেপ্তারির ভয়ে কার্যত পালিয়ে বেরিয়েছেন গুরুং। আচমকাই খাস কলকাতায় তাঁর ফিরে আসা ও মুখ্যমন্ত্রীর হয়ে নির্বাচনে লড়াইয়ের পিছনে গভীর রাজনীতি দেখতে পাচ্ছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, তৃণমূলের দাবি বিমল গুরুং গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে এসেছেন। কিন্তু সাংবাদিক বৈঠকে সেই দাবিতে অনড় থাকার কথাই জানিয়েছেন বিমল গুরুং।
গুরুং প্রসঙ্গে তীব্র সমালোচনা অধীরের ।
