Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

২৪-এর লোকসভা ও ২৬-এর বিধানসভা... দুই লড়াই জয়েই পরিকল্পনাই সম্পন্ন?

Loading... রাজ্য
২৪-এর লোকসভা ও ২৬-এর বিধানসভা... দুই লড়াই জয়েই পরিকল্পনাই সম্পন্ন?
#news #politics #Mamata Banerjee #Prashant Kishore #IPAC #Election #Bidhan Sabha #Lok Sabha #সংবাদ #রাজনীতি

২১-এর বিধানসভা জয়ের পর এবার তৃণমূলের লক্ষ্য মিশন ২০২৪। অর্থাৎ লোকসভা নির্বাচন। সেই লক্ষ্য পূরণেই শুক্রবারের সন্ধ্যায় হয়ে গেল ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কুমারের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। এবং তৃণমূলের একটী সূত্রের মতে কেবল ২০২৪ নয়, বস্তুত ২০২৬এর বিধানসভা ভোটে তৃণমূলের জয় নিশ্চিত করার পরিকল্পনাও ছকা হয়ে গেল ওই বৈঠকে। যার ফলে দলের শক্ত ভীত যেন আর কোনভাবেই আঘাতগ্রস্ত না হয়ে বরঞ্চ আরও তার পরিধি বিস্তার করতে সক্ষম হয় এখন সেই লক্ষেই হাঁটছে ঘাসফুল শিবির।  

{link}
২০১৯ এর লোকসভা নির্বাচনে এক লপ্তে বেশ কিছু আসন কমে গিয়েছিল তৃণমূলের। স্বাভাবিকভাবেই একুশের নির্বাচনে দলের ফল নিয়ে ভয় ধরে যায় তৃণমূল নেতৃত্বের বুকে। বিহার থেকে উড়িয়ে আনা হয় ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কুমারকে(পিকে)। পিকের হাতযশেই একুশের নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল। তার পর থেকে পিকে ও তার সংস্থা আইপ্যাকের ওপরই আস্থা বেড়েছে তৃণমূল নেতৃত্বের। সেই মতো পিকের সঙ্গে নয়া চুক্তি হয়েছে তৃণমূলের। ওই চুক্তি অনুযায়ী, ২০২৬ এর বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলকে দিশা দেখাবেন পিকে। এজন্য পিকের সংস্থা আইপ্যাক ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলেও সূত্রের খবর রয়েছে।


মমতাকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসানোর পরিকল্পনাও ছকা হয়েছে গতকাল, শুক্রবারের বৈঠকে। সেই মতো ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন পিকে। সূত্রের খবর, কংগ্রেসের বিক্ষুব্ধদের সঙ্গেও কথা বলতে পারেন পিকে। শারদ পাওয়ারের বাড়িতে পিকের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক নেতাদের যে বৈঠক হয়েছিল, সেখানে কংগ্রেসের কেউ ছিলেন না। তাই কংগ্রেসের বিক্ষুব্ধ অংশের মন বুঝতে চাইছেন ইলেকশন স্পেশালিস্ট। শুধু লোকসভা নয়, তার ঠিক দু বছর পরে রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচনে। সেবারও যাতে রাজ্যের মসনদে তৃণমূলই ফেরে, সেজন্য এখন থেকেই রদবদল করা হচ্ছে জেলা সংগঠনে। সপ্তাহ দুয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে রদবদলের কাজ। শক্তপোক্ত সংগঠন নিয়েই কিস্তিমাৎ করার চেষ্টায় কোমর কষে নামছে তৃণমূল। পিকের পরিকল্পনা কতটা সফল হয়, এখন তাই দেখার।

{link}
এক্ষেত্রে তৃণমূলের একটি অংশের মতে ২৪-এ লোকসভায় দিদি যদি দিল্লির বুকে কিছু একটা করে দেখাতে পারেন, তবে রাজ্যে সেক্ষেত্রে গুরুত্ব বাড়বে অভিষেকের। সেই ক্ষেত্রে লড়াইয়ের ময়দানে বঙ্গে তৃণমূলের প্রধান মুখ হয়ে দাঁড়াবেন তিনি। যদিও এখনও পর্যন্ত সবটাই চলছে অনুমানের ভিত্তিতে। সবই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে আসতে থাকা সময়ের সাথে সাথে। 

সর্বশেষ আপডেট: