Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নদীবেষ্টিত গোসাবায় নদী কে প্রচার মাধ্যম হিসেবে নির্বাচন তৃণমূল প্রার্থীর

Loading... রাজ্য
নদীবেষ্টিত গোসাবায় নদী কে প্রচার মাধ্যম হিসেবে নির্বাচন তৃণমূল প্রার্থীর
#TMC #Trinamool Congress #Election #West Bengal Assembly Election #Sundarbans #Gosaba #West Bengal #Politics #News #West Bengal #India

গোসাবা:  নদী বেষ্টিত সুন্দরবনের গোসাবা বিধানসভায় ভোট প্রচারের জন্য নদী পথকেই বেছে নিলেন সেই কেন্দ্রের প্রার্থী। শনিবার সকালে লঞ্চে করে ভোট প্রচার করলেন গোসাবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। এদিন সকালে চুনাখালীর বাড়ি থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে খোল বাজিয়ে ভোটের প্রচার শুরু করেন তিনি। তারপর খেয়াঘাট থেকে লঞ্চে চেপে নদী পথেই ভোটের প্রচার সারেন তৃনমূলের এই বর্ষীয়ান প্রার্থী। লঞ্চের সামনে দাড়িয়ে নদীর পাড়ে থাকা মানুষদের উদ্দেশ্যে হাত নেড়ে ভোট চান তিনি। নদীতে চলতি নৌকায় যাতায়াতকারী মানুষজনের কাছে ও ভোট চান তিনি। এলাকার মানুষজন ও নদীর পাড়ে দাঁড়িয়ে তাকে প্রতিক্রিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।


এককথায় যাকে বলে অভিনব প্রচার। একুশের বিধানসভা ভোটের আগে এহেন প্রচার স্থানীয় সাধারন মানুষের নজর কাড়বে অবশ্যই। এখন গোসাবা বিধানসভার মানুষ নিজেদের প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নেন কি না তাই দেখার বিষয়। 


 

সর্বশেষ আপডেট: