ফের সাংবাদিক বৈঠকে ফের ক্ষোভপ্রকাশ হাওড়ার তৃনমূলের বিধায়কের। সোমবার দলের হয়ে সাংবাদিক বৈঠকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার| তার বক্তব্য তাকে দলের কোনো মিটিং মিছিলে ডাকা হয়নি| ডাকা হয়নি কিছুদিন আগে হওয়া ডুমুরজলার সভা ও মিছিলেও| দুঃখ প্রকাশ করে তিনি বলেন মন চাইলেও যেতে পারিনি ডাক না পাওয়ায়। কার্যত সাংবাদিক বৈঠকে একরাশ মনখারাপের কথা প্রকাশ পেল দলের বিধায়কের গলায়।
এ বিষয়ে তৃনমূলের হাওড়া জেলা সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন হয়ত কোনভাবে একটা মিস কমিউনিকেশন হয়ে গেছে। তবে যদি ভুল হয়ে গিয়ে থাকে এধরনের ভুল আর ভবিষ্যতে হবেনা বলে জানিয়েছেন তিনি। ভুল যে হয়েছে তা সরাসরিভাবে না হলেও মেনে নিচ্ছেন তৃনমূলের দলীয় নেতৃত্ব।
