Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দক্ষিণেশ্বরে রেলের জমি জবর দখলকারীদের উচ্ছেদ করাকে কেন্দ্র করে উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি

Loading... রাজ্য
দক্ষিণেশ্বরে রেলের জমি জবর দখলকারীদের উচ্ছেদ করাকে কেন্দ্র করে উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি
#news #Indian Railways #Dakshineswar #West Bengal #Kolkata #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ দক্ষিণেশ্বরে রেলের জমি জবর দখলকারীদের উচ্ছেদ করতে এসে বাধার মুখে রেল অধিকারীকেরা। মঙ্গলবার সকাল থেকেই ঘটানাস্থলে উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে রেলপুলিশের বিশাল বাহিনী। সকালে প্রথমে রেল অধিকারীকেরা জেসিবি নিয়ে প্রবেশের চেষ্টা করলে জবরদখল কারীরা তাতে বাধা দেয়। তখনই উত্তেজনা সৃষ্টি হয় এলাকাজুড়ে। রেল পুলিশ জবরদখলকারীদের হঠাতে হাতে লাঠি নিয়ে হাজির হয়। স্থানীয়েরা জেসিবি যাওয়ার রাস্তার উপর বসে অনবিরত বিক্ষোভ করতে থাকেন।

{link} 
বিক্ষোভকাকারীদের মধ্যে কয়েকজন গৃহবধূ ও মহিলাকে চোখের জলে ভেঙে পড়তে দেখা যায়। কেউবা হাতে পায়ে ধরতে থাকেন পুলিশকর্মীদের। যদিও পুলিশ নরম ভাবেই প্রচেষ্টা চালায় স্থানীয়দের প্রতিবাদ তুলে দেওয়ার। কোনরকম বলপ্রয়োগ পুলিশের পক্ষ থেকে করা হয়নি। যদিও এই বিষয়ে রেলও অনড়। এখন পরবর্তী সময়ে জল কোনদিকে গড়ায় তাই দেখার বিষয়। 

সর্বশেষ আপডেট: