Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরে

Loading... রাজ্য
শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরে
#news #Howrah #Jagatballabhpur #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। হাওড়ার জগৎবল্লভপুরের হাটাল পাত্র পাড়ার ঘটনা। রবিবার দুপুরে গৃহবধূ মধু পাখিরার (১৮) ঝুলন্ত দেহ তার পরিবারের লোকজন দেখেন। এরপর তার দেহ রাস্তায় ফেলে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় গ্রামবাসীরা ও বাপের বাড়ির লোকজন মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর উত্তেজিত জনতা শ্বশুরবাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশকেও মৃতদেহ উদ্ধার করতে বাধা দেওয়া হয়। 

{link}
পরিবার সূত্রে খবর মাস ছয়েক আগে ওই গ্রামের যুবক সুরজিৎ পাখিরা একই গ্রামের মেয়ে মধুকে ভালোবেসে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই মধুর ওপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। অনেক সময় অত্যাচার সহ্য করতে না পেরে সে বাপের বাড়িতে চলে আসত। কিছুদিন আগে শ্বশুর বাড়িতে ঝামেলার পর সে বাপের বাড়িতে ফিরে এসেছিল। কিন্তু সে ফের শ্বশুরবাড়িতে ফিরে যায়। তারপরই রবিবারের ঘটনা। মধুর বাপের বাড়ির লোকজনের অভিযোগ মধুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পর স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী নামানো হয়েছে।

সর্বশেষ আপডেট: