মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Dankuni : ডানকুনিতে খাটাল ভাঙতে গিয়ে উত্তেজনা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Dankuni : ডানকুনিতে খাটাল ভাঙতে গিয়ে উত্তেজনা
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবার প্রশাসন খাটাল উচ্ছেদ অভিযানে নেমেছে। এবার ডানকুনিতে (Dankuni)। মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে দুধে ঘাটতির আশঙ্কা তৈরি হচ্ছে। ডানকুনির খালের পাশে শতাধিক খাটাল ছিল, তা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেই নির্দেশ অনুযায়ীই এদিন সকাল থেকে বুলডোজার চালানো হচ্ছে। ৭০০ খাটালে প্রায় ২ লক্ষ মানুষ কাজ করেন। প্রত্যেকেই আশঙ্কায় ভুগছেন।

আরও পড়ুন: ED Raid: মমতার প্ৰিয় প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর প্রায় তিন কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি!

শুধু তাই নয়, রাজ্য জুড়ে দুধের অভাব ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খাটাল মালিকরা বলছেন, এই এলাকায় প্রায় ৭০০ টি খাটাল আছে। প্রতিদিন সেখানে যে দুধ উৎপন্ন হয়, তা রাজ্য জুড়ে সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ খাটাল বন্ধ হয়ে যাওয়ার ফলে বুধবার থেকেই দুধের সঙ্কট দেখা দিতে পারে রাজ্য জুড়ে। খাটাল মালিকদের দাবি, উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষ থেকে বর্জ্য ফেলার চেম্বার ও নিকাশির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে কয়েক হাজার পরিবার উপকৃত হত।

আরও পড়ুন: Partha Chattopadhyay: এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলাতেও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের!

এদিন সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ডানকুনি পুরসভার কর্মীরা, প্রাণী সম্পদ দফতরের চিকিৎসক সহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মীরা উপস্থিত রয়েছেন। উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে ডানকুনি খালের দুই পারে গজিয়ে উঠেছে অবৈধ খাটাল। ডানকুনি খালের ধারে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে শতাধিক খাটাল গড়ে উঠেছিল বলে অভিযোগ।