নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা পরিবার। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত পশ্চিম গঙ্গাধরপুর এলাকার ৮ নম্বর কালিনগর এলাকার ঘটনা। আজ সকাল দশটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে জয়দেব দাস নামের এক ব্যক্তির বাড়িতে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়েরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন সম্পূর্ন ভাবে নিভিয়ে ফেলার আগেই পুড়ে ছাই হয়ে যায় বাড়ি।
{link}
স্থানীয় পরিবার সূত্রে জানা যায় বাড়িতে থাকা ইলেকট্রিক শর্ট-সার্কিট এর জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চিৎকার চেঁচামেচি শুরু হলে প্রতিবেশীরা ছুটে আসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু সেই সময়ের মধ্যেই বাড়িটি পুড়ে যায়। বাড়ির ভিতরে থাকা সিলিন্ডার ব্লাস্ট করেনি। সেহেন ঘটনা ঘটলে দুর্ঘটনা আরও বড়ো আকার ধারন করতে পারত। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
