Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah News: রবিবার রাতে জাতীয় সড়কের ধারে টায়ারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় আতঙ্ক

Loading... রাজ্য
Howrah News: রবিবার রাতে জাতীয় সড়কের ধারে টায়ারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় আতঙ্ক
#Howrah Fire #Domjur News #Howrah Fire News #Bengali News #Domjur Fire News #Domjur Tire Factory Fire #Bengali News #সংবাদ #হাওড়া #হাওড়া খবর #ডোমজুড় আগ্নিকাণ্ড #ডোমজুড় টায়ার ফ্যাক্টরি আগুন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ফের হাওড়ায় বিধ্বংসী অগ্নিকান্ড। ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় রবিবার রাত প্রায় দশটা নাগাদ জাতীয় সড়কের ধারে থাকা একটি টায়ারের গোডাউনে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গোডাউনে মজুত বিপুল পরিমাণ টায়ার দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশেই দাঁড়িয়ে থাকা একটি ক্রেনেও আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই ক্রেনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন ও ঘন কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পরিস্থিতির ভয়াবহতা দেখে স্থানীয়দের পক্ষ থেকে দমকলে ফোন করা হয়।

{link}

খবর পেয়ে কিছু সময় পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও ডোমজুড় থানার পুলিশ। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী। যদিও, কীভাবে ওই টায়ারের গোডাউনে আগুন লেগেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, গোডাউনে থাকা দাহ্য পদার্থের কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশবাহিনী। 

সর্বশেষ আপডেট: