শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কেমন ছিল শিলিগুড়ি? ১৯০০ শতকের সময়কালে? আমরা বর্তমানে শিলিগুড়ির যেরকম হাল হকিকত দেখতে পারছি, সেরকম কিন্তু একদমই ছিল না। খুব কম সংখ্যক মানুষ বসবাস করত এই শিলিগুড়ি শহরে। অন্তত ৫ হাজার মানুষের মাত্র বসবাস ছিল শহরে।
{link]
এখনকার মতো ঝা চকচকে শহর কিন্তু ছিল না। শিলিগুড়িতে আসতে লোকে তখন ভয় পেত? কারণ তখন শিলিগুড়িতে খুব কালা জ্বরের প্রকোপ ছিল। সেই কারণে অনেকে এখানে আসতে চাইতেন না। চারিদিকে ছিল ঝোপ জঙ্গল। ইংরেজরা শৈলশহর দার্জিলিং যাওয়ার জন্য এই শিলিগুড়ি শহরকে ব্যবহার করত। শিলিগুড়িতে যাতে মানুষ এসে বসবাস করে, সেই জন্য বেশ কিছু তৎকালীন ব্যক্তিত্ব উদ্যোগী হয়েছিলেন। যার মধ্যে ছিলেন রসিক লাল ঘোষ। শিলিগুড়ি শহরের গোড়াপত্তনে অগ্রনী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি।
[link}
এই রসিকলাল ঘোষ এর নাম হয়তো অনেকেই জানেন আবার হয়তো কেউ কেউ জানেন না। তৎকালীন শিলিগুড়িতে যাতে মানুষ এসে বসবাস করুক এই বিষয়ে বিশেষ উদ্যোগী ছিলেন তিনি। আজ তার মৃত্যু দিবস, এদিন রসিকলাল ঘোষের মূর্তি উন্মোচন করা হলো। সেবক রোড সংলগ্ন এলাকায়। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রসিক লাল ঘোষের মস্তি উন্মোচন করা হয়।
