Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কুয়াশার চাদরে ঢাকা গঙ্গাসাগর প্রাঙ্গন, তার মধ্যেই পূণ্য অর্জনের উদ্দেশ্যে চলছে পবিত্র স্নান

Loading... রাজ্য
কুয়াশার চাদরে ঢাকা গঙ্গাসাগর প্রাঙ্গন, তার মধ্যেই পূণ্য অর্জনের উদ্দেশ্যে চলছে পবিত্র স্নান
#news #Fogg #Gangasagar #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: ভোর থেকে কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে গোটা দক্ষিণ ২৪ পরগনা। বাদ নেই মহামানবের সমুদ্র তটও। কপিল মুনীর পুণ্যভূমি গঙ্গাসাগরে ও ভোর থেকে গোটা এলাকা মুড়ে গিয়েছে ঘন কুয়াশায়। সাথে বইছে ঝিরঝিরে শীতল বাতাস। তাপমাত্রা উর্দ্ধমুখী হলেও তা শিতের আমেজে খুব একটা প্রভাব ফেলতে পারেনি গঙ্গাসাগর প্রাঙ্গনে। কঠিন শীতল হাত থেকে মুক্তি পেতে তাই গোটা বেলা ভূমি জুড়ে কাঠ জোগাড় করে আগুন করে শরীর গরম করতে ব্যস্ত হয়ে পড়েন আগত পুণ্যার্থীরা । প্রতি বছরের মতো প্রত্যাশিত ভাবেই মুখ লুকিয়েছে সূর্যীদেব। সব কিছুকেই উপেক্ষা করেও ঘন কুয়াশার মধ্যেই আগেভাগেই চলছে পুণ্য স্নান। শীতকে ‘কোই পরোয়া নাই’, পবিত্র স্নান করতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন মানুষ। তাই জল যতোই ঠাণ্ডা হোক, স্নান করা বাধ্যতামূলক। 

সর্বশেষ আপডেট: