Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শাসক দলের গোষ্ঠী কোন্দলের জের, রাতের অন্ধকারে বাসন্তীতে আইসিডিএস স্কুলে হামলা দুষ্কৃতির

Loading... রাজ্য
শাসক দলের গোষ্ঠী কোন্দলের জের, রাতের অন্ধকারে বাসন্তীতে আইসিডিএস স্কুলে হামলা দুষ্কৃতির
#news #TMC #Trinamool Congress #South 24 Paragana #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, বাসন্তী: শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে রাতের অন্ধকারে আইসিডিএস স্কুলে হামলা চালানোর অভিযোগ ওঠে শাসকদলের আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার অন্তর্গত উত্তর ভাঙ্গনখালী এলাকার মোল্লার পাড়াতে।  এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। হামলাকারি দুষ্কৃতীরা টিউবওয়েল থেকে শুরু করে রান্নার ঘর সব কিছুই ভেঙে চুরমার করে দিয়েছে। 

{link}
এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় বাসন্তী থানার পুলিশ। রাতের অন্ধকারে শিশু শিক্ষা কেন্দ্রে দুষ্কৃতী তাণ্ডবের জেরে ক্ষোভ ও আতঙ্ক একসাথে দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। এছাড়াও এলাকার বেশ কয়েকটি যুব তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয়। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা তথা কাঠালবেরিয়া অঞ্চল সভাপতি মোজাম্বেল সর্দারের নেতৃত্বে এই হামলা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্বেল। তিনি বলেন, সরকারি আইসিডিএস কেন্দ্রের টিউবওয়েল থেকে জল নিয়ে জমি চাষ, পোল্ট্রি ফার্মে জল দেওয়া হয়, স্থানীয় বাসিন্দারা সেই ঘটনার প্রতিবাদ করার কারণে নিজেরাই এই আইসিডিএস কেন্দ্রে ভাঙচুর করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ আপডেট: