Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Cow Smuggling: গরুপাচার মামলায় BSF জওয়ানের শাস্তি বহাল রাখলো সুপ্রিম কোর্ট

Loading... রাজ্য
Cow Smuggling: গরুপাচার মামলায় BSF জওয়ানের শাস্তি বহাল রাখলো সুপ্রিম কোর্ট
#West Bengal News #Cow Smuggling #Supreme Court #Anubrata Mondal #BSF News #Smuggling #Crime #সংবাদ #গরু পাচার #গরু পাচার চক্র

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি গরুপাচারে সহায়তার অভিযোগে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র সাব-ইনস্পেক্টর ভগীরথ চৌধুরীকে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট দোষী সাব্যস্ত করার রায় সুপ্রিম কোর্ট বহাল রাখল। বিচারপতি অরবিন্দ কুমার ও প্রসন্ন বি ভারালের বেঞ্চ জাতীয় নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, সীমান্তরক্ষকদের ভুল হালকাভাবে নেওয়া যায় না।

{link}

ভগীরথ ৩৬ বছর ধরে ১৬ নম্বর গেটে পোস্ট কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণে গরুপাচারে মদতের অভিযোগ ওঠে, একজন সাক্ষী স্বীকারোক্তিও দেয়। ১৯৬৮-এর বিএসএফ আইনের ধারা ৪০-এ কোর্ট ছ’মাস কারাদণ্ড ও চাকরি থেকে বরখাস্ত করে। দিল্লি হাইকোর্ট আবেদন খারিজ করলে সুপ্রিম কোর্টে আসেন ভগীরথ, পেনশন বঞ্চনার কারণে। বিএসএফের তর্ক, কোর্টে সওয়ালের সুযোগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট রায় বহাল রেখে বলে, সীমান্তরক্ষী বাহিনী একাধিক শাস্তি দিতে ও বরখাস্ত করতে পারে। ভগীরথের রেকর্ড খারাপ—১৯৮০-৯৫ সালে চারবার দোষী: প্রথমবার ১০ দিন জেল, পরে কড়া শাস্তি, চতুর্থবার গরুপাচার। তবু ৩৬ বছর সেবার কথা মাথায় রেখে পেনশনের জন্য রিপ্রেজেন্টেশন জমা দেওয়ার অনুমতি দেয়। সিদ্ধান্ত বিএসএফ কর্তৃপক্ষের।

সর্বশেষ আপডেট: