Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Purba Bardhaman : চারদিন নিখোঁজ থাকার পর খালের জলে উদ্ধার বৃদ্ধের দেহ

Loading... রাজ্য
Purba Bardhaman : চারদিন নিখোঁজ থাকার পর খালের জলে উদ্ধার বৃদ্ধের দেহ
#News #Purba Bardhaman #Dead Body #Old Man #Water #Missing Case #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক  : চারদিন নিখোঁজ থাকার পর  নিজেরই বাড়ির অদূরে একটি খালের জলে উদ্ধার হলো এক বৃদ্ধের দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মাছখান্ডা এলাকায়। এলাকাবাসীদের কাছে খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠায়। মৃত ব্যক্তির নাম মাবুদ মন্ডল। বয়স ৮৪বছর। বাড়ি মাছখান্ডা গ্রামেই।স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা গেছে, চারদিন আগে অনেক রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ওই বৃদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে রায়না থানায় একটি মিসিং ডাইরিও করা হয়। এরপর এদিন সকালে এলাকার মানুষের চোখে পড়ে  স্থানীয় খালের জলে একটি দেহ ভাসছে। এলাকার কিছু মানুষ থানায় খবর দিলে পুলিশ এসে জল থেকে দেহটি উদ্ধার করে।

সর্বশেষ আপডেট: