Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Magrahat : ব্যবসায়ীকে গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই

Loading... রাজ্য
 Magrahat : ব্যবসায়ীকে গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই
#News #Breaking News #businessman #robbed #Magrahat #Police #criminals #Hospital #Diamond Harbour #Government Medical College and Hospital #Bike #investigation #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ব্যবসায়ীকে (businessman) গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মগরাহাট থানার দিঘীরপাড় এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ ব্যবসায়ী অশোক সাফুই মগরাহাটের (Magrahat) মাইতির হাট এলাকার বাসিন্দা।

{link}

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মাইতির হাট এলাকার বাসিন্দা নিত্যদিনের মতো ব্যবসার তাগিদে বের হন | ব্যবসার টাকা তুলে চরন থেকে ফেরার পথে দিঘীরপাড় বাজারের কাছে দুষ্কৃতীরা (criminals) অন্ধকারে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবদ্ধ হন ওই ব্যবসায়ী, দুষ্কৃতীরা ব্যবসায়ীর  থেকে ৭ লক্ষ টাকা ছিনতাই (robbery) করে বলে অভিযোগ। 

{link}

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি  ঘটে। আহত ব্যবসায়ীকে স্থানান্তরিত করা হয়  ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে । প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যবসায়ীর বাঁ হাতে গুলি লেগেছে। জানা গেছে দুষ্কৃতীরা এসেছিল বাইকে চেপে । মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। অন্যদিকে ঘটনার তদন্তে (investigation) নেমেছে মগরাহাট থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: