Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal Election: নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের কিছু সময় পরেই কড়া পদক্ষেপ! সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে

Loading... রাজ্য
West Bengal Election: নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের কিছু সময় পরেই কড়া পদক্ষেপ! সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে
#Election News #West Bengal Home Secretory #Bengali News #Election Schedule #Assembly Elections #ECI #সংবাদ #রাজনীতি #মুখ্যসচিব #মমতা বন্দ্যোপাধ্যায়

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একেবারে সোজা ব্যাটে খেলা শুরু করেছেন নির্বাচন কমিশন। বহু টানাপোড়েন ও বিতর্কের পরে রবিবার বিকেলে রাজ্যর নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেন। আর তার পরেই নেমে পারেন কাজে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিল। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পদে কারা বসবেন, তাও জানিয়ে দিল। এই নির্দেশ কার্যকর করে সোমবার বিকেল ৩টার মধ্যে রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার রাতেই কমিশনের এই পদক্ষেপ ঘিরে শোরগোল পড়েছে। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, বাংলায় ২ দফায় ভোটগ্রহণ হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলায় আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু থাকা অবস্থায় কমিশন প্রশাসনিক আধিকারিকদের বদলির সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু, একেবারে মুখ্যসচিব বদল ঘিরে আলোচনা শুরু হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ শেষ হয়েছিল। তাঁর জায়গায় মুখ্যসচিব করা হয় নন্দিনী চক্রবর্তীকে। রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব তিনি।

{link}

  তাঁকে মুখ্যসচিব করা নিয়ে বিতর্কও বাধে। ওইসময় স্বরাষ্ট্রসচিব পদে বসানো হয় জগদীশ প্রসাদ মীনাকে। রবিবার রাতে এক নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালাকে মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। আর ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব পদে বসানো হচ্ছে। নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে শুধু পদ থেকে সরানোই নয়, কমিশন নির্দেশ দিয়েছে, এই দু’জনকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনও পদেও বসানো যাবে না।

  

সর্বশেষ আপডেট: