Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার শালিমার তিন নম্বর রেলগেট এর কাছে উদ্ধার হল মৃতদেহ

Loading... রাজ্য
হাওড়ার শালিমার তিন নম্বর রেলগেট এর কাছে উদ্ধার হল মৃতদেহ
#Howrah #Santragachi #West Bengal #News #deaths #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আজ সকালে শালিমার তিন নম্বর রেলগেট এর কাছে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। পুলিশকে খবর দিলে শালিমার জিআরপির পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। কি করে বা কিভাবে এই মৃত্যু ঘটলো পুরো ব্যাপারটাই পুলিশ তদন্ত করে দেখছে। এদিকে নলপুরের রেল লাইনের পাশ থেকে অন্য আরেকটি মৃতদেহ উদ্ধার করেছে সাঁতরাগাছি জিআরপি। দুটো মৃতদেহই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটো মৃতদেহরী এখনো কোনো পরিচয় জানা যায়নি। পুরো ঘটনাই তদন্ত করে দেখছে সাঁতরাগাছি ও শালিমার জিআরপি।
{link}
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা জায় যে শালিমার তিন নম্বর রেলগেট এর কাছে পাওয়া মৃতদেহটি একটি বয়স্ক পুরুষের ছিল। সেটি নগ্ন অবস্থায় রেল লাইনের ধারে পড়ে ছিল এবং তাঁর বাম পা গোড়ালি থেকে কাটা ছিল।

সর্বশেষ আপডেট: