Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dana news: সাগরদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দূরে দানার অবস্থান

Loading... রাজ্য
Dana news: সাগরদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দূরে দানার অবস্থান
#news #breaking news #dana cyclone #dana landfall #weather updates #West Bengal news #সংবাদ

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  আয়লার অভিজ্ঞতা এখনো শুকায় নি দক্ষিণ ২৪ পরগনার মাতলা নদী সংলগ্ন মানুষদের। সেই মাতলায় গতকাল থেকেই জল বাড়ছে। শেষ খবর, দানার প্রভাবে বৃষ্টি শুরু। সাগরদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দূরে দানার অবস্থান। আজ রাতে ওড়িশা উপকূলে ল্যান্ডফল।

{link}

আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। দানার প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলি। সেই মতো বুধবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদল হতে শুরু হয়েছে। যত সময় বাড়ছে, উপকুলের অবস্থা ততই খারাপ হচ্ছে। উপকুলের নদীগুলোর জল বেড়ে চলেছে। বিশেষ মরে মাতলা নদী প্রায় ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। প্রবল বৃষ্টিতে কার্যত পাগল-পাগল অবস্থা মাতলার। কুলতলির কৈখালীতে প্রবল ঝড়-বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই মাতলা নদীতে বাড়ছে জল। সেই সঙ্গে ঝড় আর দাপিয়ে বাড়ছে বৃষ্টি। যত সময় গড়াবে ততই আরো বেপরোয়া হয়ে উঠবে মাতলা নদী। এখানকার আবহাওয়ার অবনতি হবে। যত সময় গড়াবে ততই আরো বেপরোয়া হয়ে উঠবে মাতলা নদী। এখানকার আবহাওয়ার অবনতি হবে। যে কারণেই ভয়ে কাঁটা হয়ে উঠছেন স্থানীয় কৈখালীর বাসিন্দারা।

{link}

এর আগেও একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কারণেই কৈখালী এলাকার নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গোটা এলাকা। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কি না তা ভেবেই দুশ্চিন্তায় রয়েছেন কুলতলির মানুষ। সন্ত্রাস্ত মানুষ, সন্ত্রাস্ত প্রশাসন।

সর্বশেষ আপডেট: