Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rahul Sinha: একাধিক নির্বাচনে দলের প্রার্থী হয়েও পরাজয়! অবশেষে ভাগ্য খুলল বর্ষীয়ান BJP নেতার

Loading... রাজ্য
Rahul Sinha: একাধিক নির্বাচনে দলের প্রার্থী হয়েও পরাজয়! অবশেষে ভাগ্য খুলল বর্ষীয়ান BJP নেতার
#Rahul Sinha News #Bengali News #Rahul Sinha Career #Rajya Sabha Election #BJP West Bengal #রাজনীতি #সংবাদ #রাজ্যসভা নির্বাচন খবর #বিজেপি রাজ্যসভা প্রার্থী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই বিজেপির নেতা রাহুল সিনহা দলের প্রতি অনুগত। দল তাকে একাধিক নির্বাচনে দাঁড় করালেও কখনোই জিততে পারেন নি। এবার দল তাকে পুরস্কার দিলো। রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বাংলা থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মোট পাঁচটি আসন ফাঁকা রয়েছে। তার মধ্যে চারটি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে চমকে দিয়েছে তৃণমূল। বাকি একটি আসনে বিজেপি কাকে প্রার্থী করবে,সেই নিয়ে জল্পনা চলছিল। একাধিক নাম উঠে আসছিল। শেষপর্যন্ত রাহুল সিনহার নামই চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলা থেকে পঞ্চম আসনে রয়েছেন তিনি। এদিকে, সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। পশ্চিমবঙ্গের পাশে জ্বলজ্বল করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম। প্রথমবার তিনজন বিজেপি সাংসদ পেতে চলেছে বাংলা। অনন্ত মহারাজ, শমীক ভট্টাচার্যের পর এবার রাজ্যসভায় যাচ্ছেন রাহুল সিনহা। 

{link}

  বঙ্গ বিজেপির পুরনো মুখ তিনি। বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। তবে, কয়েক বছর ধরে তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। বিজেপির বাড়বাড়ন্ত হলেও তাঁকে কোণঠাসা করে রাখা হয়েছিল বলে দাবি করেন অনেকেই। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই রাহুল সিনহাকে ফের সক্রিয় রাজনীতিতে ফিরেছেন। মাঠে-ময়দানে, রাজনৈতিক সভায় দেখা গিয়েছে। বঙ্গ বিজেপির হাল ধরতেই পুরনো মুখগুলিকে ফিরিয়ে এনেছে। এখানে একটা নাম বিশেষ উল্লেখের। তিনি দিলীপ ঘোষ। দলে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে মাঝে বিতর্ক তৈরি হয়েছিল। তাঁকে কোণঠাসা করে রাখা হচ্ছে বলে এমনও শোনা গিয়েছে। তবে, রাজ্য নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপকে। বিভিন্ন সভায় গিয়ে তীক্ষ্ণধার ভাষণের মধ্যে দিয়ে দলকে চাঙ্গা করেছেন। বঙ্গ বিজেপির পুরনো মুখগুলিকে ফিরিয়ে আনার নেপথ্যে শমীক ভট্টাচার্য, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সর্বশেষ আপডেট: