Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rudranil Ghosh: শৈশব থেকে কৈশোর কেটেছে শিবপুরেই! সেই বিধানসভা কেন্দ্রেই এবার বিজেপির প্রার্থী রুদ্রনীল

Loading... রাজ্য
Rudranil Ghosh: শৈশব থেকে কৈশোর কেটেছে শিবপুরেই! সেই বিধানসভা কেন্দ্রেই এবার বিজেপির প্রার্থী রুদ্রনীল
#Rudranil Ghosh News #Bengali News #BJP Candidate List #BJP Shibpur Candidate #West Bengal Election #Assembly Elections #Howrah #Howrah Shibpur #সংবাদ #রুদ্রনীল #বিজেপি প্রার্থী #শিবপুর বিধানসভা কেন্দ্

তথাগত ঘোষ: টলিপাড়ায় অভিনেতা হিসাবে বিস্তর খ্যাতি অর্জন করেছেন। একইসঙ্গে রাজ্যের রাজনৈতিক মহলেও পরিচিত মুখ রুদ্রনীল ঘোষ। বিজেপির কার্যকর্তা হিসাবে শেষ কয়েক বছরে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন তিনি। সেই রুদ্রনীলকেই এবার আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়া শহরের শিবপুর কেন্দ্রে প্রার্থী হিসাবে ঘোষণা করে চমক দিল পদ্মফুল শিবির। সোমবার বিজেপির তরফ থেকে মোট ১৪৪ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তাঁর মধ্যে রয়েছে রুদ্রনীলের নাম। নির্বাচনের অন্যতম চর্চিত মুখ হতে চলেছেন তিনি বলে ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। 

{link}

একুশের বিধানসভা নির্বাচনে হাওড়া শহরে কার্যত দাপুটে জয়  পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ১৬ টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই জয়ের দেখা পেয়েছিল ঘাসফুল শিবির। শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এবার এই কেন্দ্র থেকেই গেরুয়া শিবিরের হয়ে লড়াই করবেন রুদ্রনীল। যদিও এই এলাকাটি অভিনেতার জন্য একেবারেই অপরিচিত নয়। রূদ্রনীলের জীবনের সঙ্গেও শিবপুরের গভীর সংযোগ রয়েছে। সেই কারণে প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার খবরটি পাওয়ার পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিজেপির এই তারকা প্রার্থী। একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, 'আমার জন্ম, বেড়ে ওঠা, সবই ওখানেই।' 

{link}

হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের জগাছাতেই কেটেছে বিজেপি প্রার্থীর শৈশব ও কৈশোর। সেখানেই বড় হয়ে উঠেছেন তিনি। একই এলাকা থেকে শুরু থিয়েটার ও তারপর সিনেমা। সেখান থেকে পরবর্তী সময়ে রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হওয়া। সেই কারণেই শিবপুর এলাকাটি একেবারেই তাঁর অপরিচিত নয়। ফলে, স্পষ্টভাবেই এই এলাকা থেকে প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়টি তাঁকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে ধারনা রাজনৈতিক মহলের একাংশের। এই আসনটিকে নিয়েও যথেষ্ট আবেগপ্রবণ রুদ্রনীল। যদিও, তিনি এই আসনে তৃণমূলের কোন প্রার্থী সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। কারণ, এখনও ঘাসফুল শিবিরের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। এই বিধানসভা কেন্দ্রটিতে একটি কঠিন লড়াইয়ের সম্ভাবনা যে রয়েছে, সেই বিষয়টি স্পষ্ট। 

সর্বশেষ আপডেট: