Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: সরাসরি মমতাকে চ্যালেঞ্জ! নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও পদ্মপ্রার্থী শুভেন্দু

Loading... রাজ্য
Suvendu Adhikari: সরাসরি মমতাকে চ্যালেঞ্জ! নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও পদ্মপ্রার্থী শুভেন্দু
#Suvendu Adhikari News #Bengali News #BJP News #BJP West Bengal #BJP West Bengal Candidate News #Suvendu Adhikari News #BJP Candidates #সংবাদ #নির্বাচন #বিজেপি প্রার্থী তালিকা #ভবানীপুর প্রার্থী #নন্দী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সম্ভাবনা তৈরি হয়েছিল আগে থেকেই। অবশেষে সেই সম্ভাবনাতেই শিলমোহর পড়ল সোমবার। আজ দুপুরে ১৪৪ টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। পদ্ম শিবিরে যে কজন হাই ভোল্টেজ প্রার্থী রয়েছেন তাঁর মধ্যে অন্যতম একজন শুভেন্দু অধিকারী। প্রত্যাশামতোই বিজেপির তরফে তাঁর নিজের গড়েই প্রার্থী করা হয়েছে শিশিরপুত্রকে। টানা দুইবারের জন্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। গতবার এই কেন্দ্রেই মমতা বন্দোপাধ্যায় কে পরাজিত করেছিলেন বিজেপি নেতা। তাঁর এই জয়ের কারণেই বিধানসভা উপনির্বাচনে লড়াই করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে। রাজ্যের বিরোধী দলনেতার পদ পেয়েছিলেন শুভেন্দু। তবে, বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে আরও চমক। 

{link}

বিজেপির তরফে নন্দীগ্রাম ছাড়াও আরও একটি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করবেন শুভেন্দু। কলকাতা শহরের হাইভোল্টেজ কেন্দ্র 'ভবানীপুর' থেকেও প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। অর্থাৎ, সরাসরি মমতা বন্দোপাধ্যায়ের গড়ে লড়াইয়ে পাঠানো হচ্ছে রাজ্যর বিরোধী দলনেতাকে। ছাব্বিশের নির্বাচনে সরাসরি তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন শিশির অধিকারীর পুত্র। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, স্পষ্টভাবেই বর্তমানে রাজ্য বিজেপির অন্দরে অন্যতম শক্তিশালী প্রার্থী হয়ে উঠেছেন প্রাক্তন তৃণমূল নেতা। রাজ্যের বিধানসভা নির্বাচনের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছেন তিনি। এই বিষয়টিও স্পষ্ট। 

সর্বশেষ আপডেট: