শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সুপ্রিম কোর্টে মুলতুবি হয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি। এই মামলার পরবর্তী শুনানি হবে গ্রীষ্মাবকাশের পর, জুলাই মাসে। সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলাই আপাতত মুলতুবি রইল। হাইকোর্টের রায়েও হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের মন্তব্য, এই মামলায় মহিলাদের ওপর নির্যাতন, জমি কেড়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। তার পরেই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখার কথা জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত এও জানিয়েছে, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। তা যেমন চলছিল, চলবে। হাইকোর্টে চলা মামলায় কোনও বাধা দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সন্দেশখালি মামলায় নারী নির্যাতন থেকে শুরু করে জমি জবরদখল করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাই কোনওভাবেই এর বিচারপ্রক্রিয়া ব্যাহত করা যাবে না।
Supreme Court : সন্দেশখালি মামলার পরবর্তী শুনানি জুলাইয়ে
Loading...
রাজ্য
#News
#TMC
#West Bengal
#Mamata Banerjee
#CM
#Sandeshkhali
#Supreme Court
#State Government
#High court
#July
#Judgement
#Case
#Sheikh Shahjahan
#Election
#Election 2024
#Politics
#Politician
#Vote
#Vo
সর্বশেষ আপডেট:
