Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সাড়ে চার মাস ধরে বন্ধ বালির একমাত্র শ্মশান ঘাট, প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানিয়েরা

Loading... রাজ্য
সাড়ে চার মাস ধরে বন্ধ বালির একমাত্র শ্মশান ঘাট, প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানিয়েরা
#news #Howrah #Bally #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বালি পৌরসভা একমাত্র শ্মশান, পাঠক ঘাট মহাশ্মশান। যে শ্মশানটিও আজ প্রায় সাড়ে চার মাস বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। চলছেনা একটিও ইলেকট্রিক চুল্লি। যার ফলে রীতিমতো নিত্য দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু স্থানীয়দের ক্ষোভ বিষয়টি নিয়ে কোনরকম হেলদোল নেই প্রশাসনের তরফ থেকে। 

{link}
স্থানীয় সূত্রে খবর, এই শ্মশান বালি বিধানসভা ছাড়াও পঞ্চায়েতের বহু জায়গার মানুষকে পরিষেবা দিয়ে থাকত। গত ১লা নভেম্বর যান্ত্রিক গোলযোগ এর জন্য চিমনি ভেঙে পড়ে যায়। সেই থেকে শ্মশান এর ইলেকট্রিক চুল্লি বন্ধ। আজ পর্যন্ত তার কাজ শুরু করতে পারেনি বালি পৌরসভা বা হাওড়া কর্পোরেশন। বালির বিধায়ক কে জিজ্ঞেস করাতে তিনি কোন বক্তব্য রাখতে ইচ্ছুক নন বলে জানিয়ে দেন। এই প্রসঙ্গে বিরোধীদের প্রশ্ন করা হলে, তাদের বক্তব্য বালি কেন সারা বাংলাতে যেভাবে চুরি-চামারি চলছে, বালি শ্মশানের জিনিসপত্র হয়তো বিক্রি করে দিয়েছে বলে মনে করছে বিরোধীরা। সিপিএমের তরফ অভিযোগ, যে মানুষকে পরিষেবার দেবার কোন ইচ্ছেই প্রশাসনের নেই এবং সেই সদিচ্ছা না থাকার জন্যই মানুষকে ভোগান্তির সামনে পড়তে হচ্ছে। মানুষ এই সরকারের বদল চাইছে। কিন্তু প্রশ্ন হল, কবে মিটবে এই সমস্যা? উত্তর দিতে পারছেন না কেউই। 

সর্বশেষ আপডেট: