Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Magrahat : শ্যুট আউটের ঘটনা নিছক নাটক মাত্র

Loading... রাজ্য
Magrahat : শ্যুট আউটের ঘটনা নিছক নাটক মাত্র
#News #Breaking News #West Bengal #shoot out #Magrahat #businessman #Diamond Harbour #Police #incident #Fake News #investigation #Politics #Politician #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শ্যুট আউট কান্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মগরাহাটে (Magrahat) ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সাজানো নাটক ব্যবসায়ীর। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে সাংবাদিক সম্মেলন করে জানান, জয়নগর এলাকার বাসিন্দা অশোক ছাটুই মগরাহাটে থাকতেন।

{link}

 

বিভিন্ন সময় চাকুরি দেওয়ার নাম করে এলাকা থেকে টাকা তুলেছিলেন। এবারে গতকালই মগরাহাট থানার দিঘীরপাড় এলাকায় ব্যবসায়ী অশোক ছাটুই এর গুলিবিদ্ধ হওয়ার খবর আসে অন্যদিকে তার সাথে থাকা সাত লক্ষ টাকাও লুট করা হয়েছে বলে দাবি করা হয়। সেই ঘটনাই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এলো পুলিশের হাতে। ওই ব্যবসায়ী অশোক ছাটুই নিজেই নিজের হাতে গুলি করে এই ধরনের ঘটনা সাজিয়েছে।

{link}

 

পুলিশ সূত্রে খবর প্রচুর টাকা ধার দেনা করেছিল ওই ব্যবসায়ী অশোক ছাটুই । আর তা ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের নাটক সাজিয়েছিলেন তিনি। ঘটনার আরতদন্ত চালাচ্ছে মগরাহাট থানার পুলিশ। সেই দেনা থেকে বাঁচতে গত সোমবার রাতে শ্যুট আউটের (shoot out) ঘটনা সাজিয়ে নাটক করেন এবং  সাত লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা রটানো হয় । এই ঘটনায় বেশ কয়েকজনের সাহায্য ও নেন তিনি। পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায়। তবে এই ঘটনার পেছনে আর কি কি কারণ রয়েছে তার তদন্ত (investigation) চলছে। 


 

সর্বশেষ আপডেট: