Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bantala : ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল বানতলায়

Loading... রাজ্য
Bantala : ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল বানতলায়
#News #Bantala #Fire #Fire brigade #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল বানতলায়। রবিবার বিকেলে বানতলার একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন।

{link}

 

দমকল পৌঁছনোর আগে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। গুদামে প্লাস্টিক সহ বিভিন্ন অতি দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

{link}

যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ চলছে। কীভাবে প্লাস্টিকের গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। রবিবাসরীয় সন্ধ্যায় বানতলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার আনন্দপুর থানা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গোটা বাড়িটিকে আগুন গ্রাস করে। স্থানীয়েরা প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর যায় দমকলের কাছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে দমকলের ১০টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে।

সর্বশেষ আপডেট: