Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Malda : রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো

Loading... রাজ্য
Malda : রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো
#News #Robbery #Registry office #Malda #Police #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: মালদার রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড় সংলগ্ন এলাকায় রয়েছে রাজ্য সরকারের এই রেজিস্ট্রি অফিসটি। সকালে ওই অফিসের চুরির ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় । যদিও ওই অফিস থেকে কি কি চুরি গিয়েছে তা এখনো পরিষ্কার করে বলতে পারেনি সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। এই চুরির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রি অফিসের মেন গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে । সেই অফিসের একটি ঘর ভেঙে টাকা এবং বিভিন্ন নথিপত্র লুটপাট করেছে দুষ্কৃতীরা।মালদার সাব রেজিস্টার সুমন্ত ধর জানিয়েছেন ,এদিন সকালে অফিসের এক নৈশ প্রহরী চুরির ঘটনা বিষয়ে আমাকে জানায়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয় ‌ । তবে এখনো পর্যন্ত কি কি চুরি গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

সর্বশেষ আপডেট: