Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee : চূড়ান্ত ব্যস্ত মুখ্যমন্ত্রী

Loading... রাজ্য
Mamata Banerjee : চূড়ান্ত ব্যস্ত মুখ্যমন্ত্রী
#News #Breaking News #Mamata Banerjee #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার চূড়ান্ত ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দুটি বড়ো কর্মসূচি আজ আছে। প্রথমটি ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে। তারপর দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে অন্তিম পর্যায়ের আলোচনা। রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আজ, বুধবারের দু’টি বৈঠকই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

{link}

ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে বৈঠকটিতে মূলত রাজ্যে কীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে, সেই বিষয়টি গুরুত্ব পাবে। তার কারণ, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভের জেরে মুর্শিদাবাদ (Murshidabad)-সহ নানা জায়গায় একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে মমতার কড়া হস্তক্ষেপে মুর্শিদাবাদে শান্তি ফিরেছে। গ্রেপ্তার হচ্ছে দুষ্কৃতীরা। এই সময় ইমামদের মাধ্যমে মমতা সংখ্যালঘুদের এই বার্তাই দিতে চান যে, ওয়াকফ আইন রাজ্যে কার্যকর হবে না। তাহলে কেন এমন হিংসাত্মক আন্দোলন? সেই প্রশ্ন তুলবেন মুখ্যমন্ত্রী।

{link}

ইমামদের তরফ থেকে ইতিমধ্যেই সবার কাছে শান্তি বজায় রাখার আবেদন কথা বলা হয়েছে। আজকের বৈঠকের পর ইমাম-মোয়াজ্জিনরা এ ব্যাপারে আরও কিছু বার্তা দেবেন বলেই খবর। এদিনের বৈঠকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন ইমাম ও মোয়াজ্জিনদের সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন। অন্যদিকে, আজ বিকেলে মমতা বসছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে বৈঠকে। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে ২৯ তারিখ প্রথা মেনে হবে যজ্ঞ। মুখ্যমন্ত্রী অবশ্য ২৭ তারিখই দিঘায় যাবেন বলে খবর। ২৮ তারিখে তিনি ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তাঁর আলোচনা হবে। জগন্নাথ মন্দির উদ্বোধনে বাংলার চিরাচরিত সম্প্রীতির ছবিটাও তুলে ধরতে চাইছেন মমতা।

সর্বশেষ আপডেট: