Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সিবিআই-এর অধীনে থাকাকালীন লালন শেখের বাড়িতে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Loading... রাজ্য
সিবিআই-এর অধীনে থাকাকালীন লালন শেখের বাড়িতে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
#news #Birbhum #Crime #Lalan Seikh #CBI #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: স্বামী মারা গিয়েছে, সেই কারনেই বাড়ি খুলে দেবার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন লালন শেখের স্ত্রী। সেই আবেদনের পরেই আদালত নির্দেশ দেয় বাড়ি খুলে দেওয়ার জন্য সিবিআইকে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সিবিআই বাড়ির সিল খুলতে এলেও লালন শেখের বাড়ির সামনে সিবিআই এর কর্মকাণ্ড নাটকীয় মোড় নেয়। লাল শীল খুললেও চাবি হারিয়ে ফেলেছেন বলে জানান সিবিআই আধিকারিকরা। আর তার পরই লালন শেখের পরিবার পরিজনরা বলতে থাকেন সিবিআই যতক্ষণ এই গেট না খুলবে ততক্ষণ তারা ভেতরে ঢুকবেন না, এদিকে সিবিআই আধিকারিকরাও খুলছিলেন না গেট, পরে সিবিআই আধিকারিকরা বলেন আপনারা দরজা ভেঙে দিন অবশেষে সিবিআই আধিকারিকদের সামনে গেট ভাঙ্গেন লালন শেখের পরিবার। 

{link}
তবে নাটক এখানেই শেষ নয়, মূল ক্লাইম্যাক্স তো এই শুরু। বাড়ির মেন গেট খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় লালনের পরিবারের সকলের। বাড়ি খুলতেই দেখা যায় বাড়ির ভিতর সমস্ত আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। চুরি গিয়েছে একাধিক জিনিস যার মধ্যে আছে সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স, টিভি সহ একাধিক অন্যান্য জিনিসপত্র। এছাড়াও বাড়ির আলমারি লকার ভেঙে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ লালন শেখের পরিবারের। কিভাবে সিবিআই-এর অধীনে থাকাকালীন বাড়িতে চুরি হল সেই প্রশ্নই তুলছে লালনের পরিবার। স্বাভাবিকভাবেই সিবিআই এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা পরিবার। বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে সিবিআই। 

সর্বশেষ আপডেট: