Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ভোট পরবর্তী হিংসায় ব্যাপক উত্তেজনা

Loading... রাজ্য
ভোট পরবর্তী হিংসায় ব্যাপক উত্তেজনা
#news #West Bengal #Election #South Dinajpur

দক্ষিণ দিনাজপুর,৯ জুলাই:-----
        ভোট পরবর্তী হিংসায় ব্যাপক উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের হযরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদমা এলাকায়। ঘটনা খবর পেয়ে রবিবার সকালে ওই এলাকায় ছুটে যেতেই গ্রামবাসীদের আর্তনাদের মুখে পড়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। স্থানীয় বিজেপি কর্মী সহ বাসিন্দাদের অভিযোগ গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি থেকে শুরু করে একাধিকবার গুলিরও আওয়াজ গিয়েছে। পাওয়া গিয়েছে গুলির খোলও। যাকে ঘিরেই তুমুল আতঙ্ক ছড়ায় এলাকায়। এখানেই শেষ নয়, স্থানীয় বিজেপি কর্মীদের প্রাণ নাসের হুমকিও দেওয়া হচ্ছে বলে সুকান্ত কে অভিযোগ জানিয়েছে বাসিন্দারা। তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা ভোট লুট করবার পাশাপাশি গতকাল রাত থেকে এই তান্ডব চালিয়ে চলেছেন বলেও অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা। এদিন ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। চলে পুলিশ আধিকারিকদের সাথে তুমুল বাগবিতন্ডাও। 

 

{link}

এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন পরিস্থিতি খুবই সাংঘাতিক  রয়েছে। ঘটনা নিয়ে কেন্দ্রীয় এস টি ও এস সি কমিশনের দ্বারস্থ হচ্ছেন তিনি। এছাড়াও এই এলাকার সাধারণ মানুষদের গণ স্বাক্ষর নিয়ে বিডিওর কাছে রিপোল করবার দাবি এ জানানো হবে।

(ads)

সর্বশেষ আপডেট: