Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Yuva Sathi Scheme: 'এই টাকা তৃণমূলের নয়, সরকারের!', যুবসাথীর লাইনে দাঁড়িয়ে মন্তব্য হুগলীর বিজেপি নেত্রীর

Loading... রাজ্য
Yuva Sathi Scheme: 'এই টাকা তৃণমূলের নয়, সরকারের!', যুবসাথীর লাইনে দাঁড়িয়ে মন্তব্য হুগলীর বিজেপি নেত্রীর
#Mamata Banerjee #Trinamool Congress #Bengali News #Yuva Sathi #BJP #TMC #সংবাদ #রাজনীতি #যুবসাথী প্রকল্প #তৃণমূল কংগ্রেস খবর #বিধানসভা নির্বাচন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে 'যুবসাথী' - সমস্ত কল্যাণ মূলক প্রকল্পের সমালোচনা করলেও কিন্তু বিরোধী দলের বহু নেতা-কর্মীরা সেই সুযোগ নিচ্ছেন। তা আবার দেখে গেলো হুগলীতে।  ভাতার রাজনীতি করে ভোট পেতে চাইছেন, এমনটাই বলছেন বিরোধীরা। সেই আবহেই এবার ‘যুব সাথী’র লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বিজেপি নেত্রীকে। অকপটে বললেন, ‘এটা তো তৃণমূলের টাকা নয়।’ হুগলিতে আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্তকে শুক্রবার সকালে দেখা গেল যুব সাথীর ফর্ম ফিল আপের লাইনে। গোঘাট ২ নম্বর ব্লক অফিসে দেখা গেল এমনই ছবি। এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদও জানিয়েছেন তিনি। কার্যত প্রশংসাও শোনা গেল বিজেপি নেত্রীর মুখে। ক্যামেরার সামনে যদিও তিনি দাবি করেন যে তাঁর ছেলের জন্য তিনি এই ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্মের ছবিতে দেখা যায় গ্রাহক হিসেবে তাঁর নিজেরই নাম রয়েছে।

{link}

  ফর্ম জমা দেওয়ার পর তিনি বলেন, “কত শিক্ষিত যুবক যে এখনও বেকার আছেন, তা নথিভুক্ত থাকা দরকার। সবার জানা দরকার।” তাঁর দাবি, ‘এই টাকাটা তৃণমূল দিচ্ছে না, সরকার দিচ্ছে। তাই এটা সকলের প্রাপ্য।’ তবে এরকম একটি প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, অনেক বেকার যুবক-যুবতী চাকরির ফর্ম ফিল আপের জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইতে পারেন না, তাঁদের জন্য এই টাকা খুবই প্রয়োজনীয়। সব মিলিয়ে কিন্ত মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে সকলেই খুব খুশি।

সর্বশেষ আপডেট: