Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

North 24 Paraganas: দোল খেলে গঙ্গাস্নান করতে গিয়ে ৪ জনের মৃত্যু! স্থানীয় এলাকায় শোকের ছায়া

Loading... রাজ্য
North 24 Paraganas: দোল খেলে গঙ্গাস্নান করতে গিয়ে ৪ জনের মৃত্যু! স্থানীয় এলাকায় শোকের ছায়া
#Accident News #Ganga River #North 24 Paraganas News #Bengali News #West Bengal #West Bengal News #জলে ডুবে মৃত্যু #দোল #দোলযাত্রা #দোল খেলে মৃত্যু

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ৪ জনের মৃত্যু। এমন ঘটনায় দুঃখে স্তব্ধ হয়ে গেছে সমস্ত অঞ্চল। ঘটনাটি ভাটপাড়ার। জানা যাচ্ছে, দোল খেলে গঙ্গায় স্নান করতে যায় ৫/৬ জান। সামান্য দূরে গিয়ে আর ফিরতে পারে নি ৪জান। বুধবার সকাল পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে। ডুবুরি নামিয়ে রাত সন্ধ্যার আগে পর্যন্ত তল্লাশি চালানো হয়। বুধবার ফের তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে নেমেছিল দুই যুবক এক যুবতী। তিনজন ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। সেই সময় তিনজনই জলে তলিয়ে যায়। সেই সময়ে গঙ্গাপাড়ে বসেছিলেন সৌরভ সরকার নামে এক যুবক। ওই তিনজনকে বাঁচাতে তিনিও  গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু তিন জনের নাগাল পাননি, তিনিও তলিয়ে যান।  

{link}

  জানা গিয়েছে, প্রথম দুই যুবক সৈকত নন্দী (৩২)এবং সৌরভ নন্দী (২৭)। তাঁরা ভাটপাড়া পৌরসভায় ৩৪ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা।  দীপশিখা দাস রজক  নামে বছর কুড়ির ওই যুবতী কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই তিনজনকেই বাঁচাতে গিয়েছিলেন সৌরভ সরকার, তিনি ভাটপাড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কান্নায় ভেঙে পড়েছেন সৌরভের মা। তিনি বলেন, “আমার ছেলে বিকালে একটু ঘুরতে ঘুরতে এখানে এসে বসে মাঝেমধ্যে। আমার বাড়ির সামনেই। ওদের তিন জনকে ডুবে যেতে দেখেছিল। তাই ও বাঁচাতে যায়, এখন পুলিশ বলছে, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।” খবর পেয়ে ভাটপাড়া থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়।

সর্বশেষ আপডেট: