Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Election : ভোটারদের মনোবল বাড়াতে গ্রামে গ্রামে চলছে জওয়ানদের রুটমার্চ

Loading... রাজ্য
Election : ভোটারদের মনোবল বাড়াতে গ্রামে গ্রামে চলছে জওয়ানদের রুটমার্চ
#News #Vote #Soldiers #Promotion #Noapara #route march #Politics #Politician #Election #Election 2024 #Lok Sabha Election #সংবাদ

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  নয়ই এপ্রিল মঙ্গলবার সকাল নটা থেকে শুরু হয় নলহাটি দুই নম্বর ব্লকের নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের নওয়াপাড়া, খলিলপুর সহ আরো অন্যান্য গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ। এগিয়ে আসছে লোকসভা নির্বাচনের দিন তাই ভোটারদের মনোবল বাড়াতে গ্রামে গ্রামে চলছে নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ।তারা গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সাথে কথাও বলেন। জানতে চান,  কেউ কোন ভয় বা হুমকি দিচ্ছে কিনা।যদি এরকম করে কেউ তৎক্ষণাৎ যেন স্হানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেন। শেষ হয় দুপুর বারোটা নাগাদ।

 

সর্বশেষ আপডেট: