Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

CM : আজ রাতে মুখ্যমন্ত্রী আবার যাচ্ছেন উত্তরবঙ্গ

Loading... রাজ্য
CM : আজ রাতে মুখ্যমন্ত্রী আবার যাচ্ছেন উত্তরবঙ্গ
#News #Breaking News #North Bengal #Mamata Banerjee #CM #West Bengal #Politics #Politician #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা (Floods in North Bengal) পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় মুখ্যমন্ত্রী ঝটিকা সফরে উত্তরবঙ্গে (North Bengal) গিয়েগিলেন। তারপরে ঠিক নির্বাচনের দুদিন আগে আজ রাতে মুখ্যমন্ত্রী আবার যাচ্ছেন উত্তরবঙ্গ। আজ ১১ নভেম্বর, সোমবার রাতে তাঁর দার্জিলিং (Darjeeling) পৌঁছনোর কথা। এবারই প্রথম দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে।

{link}

ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। ১৩ তারিখ দুপুর ৩টের সময় সেই মেলার উদ্বোধন করবেন মমতা (Mamata Banerjee)। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা মেলায় যোগ দেবেন। কূটনৈতিক মহলের বিশ্বাস, প্রশাসনিক কাজের মাধ্যমেই তিনি শেষ মুহূর্তের জনসংযোগ রক্ষা করবেন - অনেকটা 'লাস্ট মিনিট সাজেশনের' মতো। মেলা উদ্বোধন ছাড়াও থাকছে তাঁর একাধিক কর্মসূচি।মুখ্যমন্ত্রীর এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন ১২ নভেম্বর।

{link}

ওই দিন দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) হয়ে শুক্রবার কলকাতায় (Kolkata) ফিরবেন তিনি।

সর্বশেষ আপডেট: