Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Tourism: বিপর্যস্ত পরিমল কানন! ভেসে উঠছে মাছের মৃতদেহ, দ্রুত জল শোধনের উদ্যোগ

Loading... রাজ্য
Tourism: বিপর্যস্ত পরিমল কানন! ভেসে উঠছে মাছের মৃতদেহ, দ্রুত জল শোধনের উদ্যোগ
#West Bengal Tourism #Bengali #Tourist Spot #West Bengal Tourist Spots #Parimal Kanan #Parimal Kanan Crisis #সংবাদ #পরিমল কানন খবর #পর্যটনকেন্দ্র

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: চন্দ্রকোনা রোডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'পরিমল কানন' বর্তমানে এক সংকটের মুখে। গত কয়েকদিন ধরে পার্কের লেকের জলে প্রচুর পরিমাণে ছোট-বড় মাছ মরে ভেসে উঠতে দেখা যাচ্ছে। হঠাৎ করে এই মড়ক শুরু হওয়ায় লেক সংলগ্ন এলাকায় পচা মাছের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যার ফলে পার্কে আসা পর্যটক ও প্রাতঃভ্রমণকারীরা চরম অস্বস্তিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ৪-৫ দিন ধরে লেকের জলের রঙ লক্ষ্যণীয়ভাবে পরিবর্তিত হচ্ছিল। এরপর থেকেই মাছ মরে ভেসে ওঠার ঘটনা সামনে আসে। প্রাতঃভ্রমণকারীদের অভিযোগ, লেকের জল নিয়মিত পরিষ্কার বা সংস্কার না করার ফলেই হয়তো জলে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দুর্গন্ধের কারণে বর্তমানে লেক সংলগ্ন রাস্তায় হাঁটাচলা করাও মুশকিল হয়ে পড়েছে।

{link}
ঘটনাটি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে বন দপ্তর ও সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ। বিষাক্ত জল শোধন করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, "জলে মাছের মড়ক রুখতে আমরা দ্রুত চুন ও প্রয়োজনীয় ওষুধ ছড়ানোর কাজ শুরু করেছি। মৃত মাছগুলো সরিয়ে জল পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে।" কর্তৃপক্ষের আশা, জল শোধনের প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে পরিবেশ প্রেমীদের মতে, নিয়মিত লেকের জল পরীক্ষা এবং সংস্কার করা হলে এই ধরণের বিপর্যয় এড়ানো সম্ভব। পর্যটন মরসুমের কথা মাথায় রেখে লেকের পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে তৎপর প্রশাসন।

সর্বশেষ আপডেট: