নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ার বালিতে। এক পথচলতি টোটো কে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। দুর্ঘটনার কারনে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক গৃহবধূর। শুক্রবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বালি সাপুইপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া সাহা। টোটোয় করে মেয়েকে স্কুলে নিয়ে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক গাড়ি ও চালক পলাতক। দেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
{link}
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো নিজের টোটো চালিয়ে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন সুমন সাহা। সঙ্গে ছিলেন তার স্ত্রী সুপ্রিয়া সাহা। বালি সাপুইপাড়া এলাকায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাদের টোটো তে। রাস্তায় ছিটকে পড়েন গৃহবধূ সুপ্রিয়া সাহা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। ঘাতক গাড়ি ও চালক পলাতক। তাদের সন্ধানে তল্লাশি করা হচ্ছে পুলিশের তরফে। স্থানীয়দের অভিযোগ, প্রথমে টোটো টিকে ধাক্কা মেরে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। ধাক্কার কারনে টোটো থেকে ছিটকে পড়ে যান সুপ্রিয়া। তারপর স্থানীয়েরা ঘটনাটি দেখে চিৎকার করে উঠলে গাড়িটি সম্পূর্নভাবে নিহত গৃহবধূর উপর দিয়ে চলে যায়। এই দ্বিতীয় ঘটনাটি না হলে ওই গৃহবধূ প্রানে বেঁচে যেতেন বলে মত স্থানীয়দের। দোষী গাড়ির চালকের কঠিন শাস্তির দাবি করছেন প্রত্যক্ষদর্শি সহ স্থানীয়েরা।
.jpeg)
