Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শ্যামনগরে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ক্ষুদে পড়ুয়ার, চালক পলাতক

Loading... রাজ্য
শ্যামনগরে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ক্ষুদে পড়ুয়ার, চালক পলাতক
#news #Shyamnagar #accident #Student #death #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল খুদে পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি শুক্রবার বেলায় শ্যামনগর বাসুদেবপুর থানার কেউটিয়া অশ্বত্থ তলায়। পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম আরোহী দাস( ৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণীর ছাত্রী আরোহী। বাড়ির কাছেই স্কুটি থেকে রাস্তায় পড়ে যায় ওই খুদে। তখন উল্টো দিক থেকে আসা ট্রাকের পিছনের পিষ্ট হয়ে খুদের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকের খালাসিকে আটক করেছে। কিন্তু চালক পলাতক। চালকে খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

{link}
দুর্ঘটনার প্রসঙ্গে স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার উপরেই দুটি স্কুল রয়েছে। একাধিকবার পঞ্চায়েতে এই রাস্তার উপর বাম্পার করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি। আজ তারই ফল ভুগতে হল। প্রান হারাতে হল এক নিস্পাপ শিশু কে। দুর্ঘটনার খবর পাওয়ার পর তিন দিনের মধ্যে বাম্পার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

সর্বশেষ আপডেট: