Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

WB Assembly Elections: 'ক্লিন ইমেজ' ও 'ভূমিপুত্র' তত্ত্বে জোর! প্রায় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুরের প্রার্থী তালিকা

Loading... রাজ্য
WB Assembly Elections: 'ক্লিন ইমেজ' ও 'ভূমিপুত্র' তত্ত্বে জোর! প্রায় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুরের প্রার্থী তালিকা
#Mamata Banerjee #Abhishek Banerjee #Assembly Elections #Election #TMC #TMC vs BJP #Election News #TMC Candidate List #সংবাদ #তৃণমূল কংগ্রেস #রাজনীতি #বিজেপি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনে ঘুঁটি সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, শাসক দল তৃণমূল এবার আমূল পরিবর্তনের পথে হেঁটে একঝাঁক ‘নতুন মুখ’ ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের প্রাধান্য দিচ্ছে।

{link}

অন্যদিকে, বিজেপি ও বাম-কংগ্রেস সহ বাকি সমস্ত রাজনৈতিক দলগুলি স্থানীয় ভূমিপুত্র তত্ত্বে শান দিয়ে স্থানীয় স্তরে গ্রহণযোগ্য লড়াকু নেতৃত্বকে সামনে আনতে চাইছে। যখন বাকি দলগুলির ক্ষেত্রে খড়গপুর ও মেদিনীপুর কিংবা ঘাটাল এর মতো হাই-প্রোফাইল আসনে পেশাদার ও উচ্চশিক্ষিত ব্যক্তিত্বদের নাম উঠে আসছে। তখন তৃণমূল কংগ্রেস অবশ্য এসব এড়িয়ে খুব একটা পুরানো প্রার্থীকে পরিবর্তন করতে চাইছে না। 3-4 চারটা আসন ব্যতীত। মোটামুটিভাবে বাকি সমস্ত আসনে পুরানো প্রার্থীকেই  মনোনীত করতে পারে। তবে থাকছে কিছু চমকও। 

{link}

আসুন দেখে নিই তৃণমূলের খসড়া সম্ভাব্য প্রার্থী তালিকা। বিরাট কিছু অঘটনা ঘটলে এই ঘাসফুলের প্রার্থী তালিকাই চূড়ান্ত হতে পারে খবর সূত্রের।

গড়বেতা - সুজয় হাজরা

শালবনী -  শ্রীকান্ত মাহাতো

মেদিনীপুর - ইমন চক্রবর্তী

কেশপুর - নন্দরানী ডল

চন্দ্রকোনা - অরূপ ধাড়া

ঘাটাল - দিলীপ মাজী

দাসপুর - আশিষ হুদাইত

ডেবরা - সন্ধ্যা টুডু

পিংলা - অজিত মাইতি

সবং - মানস ভুঁইয়া

খড়গপুর লোকাল - নির্মল ঘোষ

খড়গপুর সদর - প্রদীপ সরকার

নারায়ণগড় - ঋজু দত্ত

কেশিয়াড়ি - পরেশ মুর্মু

দাঁতন - নির্মাল্য চক্রবর্তী

আর এই প্রার্থী তালিকা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দিলাম আমরা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রার্থী তালিকায় এই চমক আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মানচিত্রকে কোন দিকে বয়ে নিয়ে যায় সেদিকেই নজর থাকবে সকলের। তবে, নির্বাচনী লড়াই যে খুব একটা সহজ হবে না সেই বিষয়টি স্পষ্ট। বিজেপি লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও সেয়ানে সেয়ানে টক্কর দেবে বলে ধারনা করা হচ্ছে। 

সর্বশেষ আপডেট: