Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Trinamool Congress: মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস! কোন কোন আসনে চমক?

Loading... রাজ্য
Trinamool Congress: মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস! কোন কোন আসনে চমক?
#Mamata Banerjee #TMC Candidate List #Bengali News #TMC Election Candidates #Abhishek Banerjee #WB Assembly Elections #Assembly Elections #নির্বাচন #বিধানসভা নির্বাচন #তৃণমূল প্রার্থী তালিকা #মমতা বন্দ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার কিছুটা হয়তো দেরি হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার। তবে যতদূর খবরে প্রকাশ এবার একবারের জায়গায় দশবার চিন্তা করেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল চারটেয় প্রকাশ হবে কালীঘাট থেকে। পারফরম্যান্স ভিত্তিতেই করা হবে প্রার্থী। এছাড়া একাধিক নতুন মুখ থাকতে চলেছে, ইঙ্গিত তেমনই। প্রসঙ্গত, রবিবার বাংলায় ভোট ঘোষণার পর সোমবারেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়৷ সিলিন্ডারের আকাল, গ্যাসের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে বিকেল চারটে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং অবধি হবে এই মিছিল৷ সাধারণ মানুষের পাশে থাকার এই বার্তা দিয়েই শুরু হচ্ছে ২৬-এর ভোটের প্রচার।

{link}

  যতদূর জানা যাচ্ছে,মঙ্গলবার প্রার্থী ঘোষণা প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপিও ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, একাধিক দফায় তালিকা প্রকাশ করবে বিজেপি৷ প্রথম দফার তালিকায় প্রায় ১৫৫ জন প্রার্থীর নাম থাকতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও জানা গিয়েছে, আগামীকাল দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেবেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। ওই বৈঠকের পরই মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।

সর্বশেষ আপডেট: