Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

TMC: ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার পড়ে তৃণমূল বিধায়কের গাড়ি

Loading... রাজ্য
TMC:  ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার পড়ে তৃণমূল বিধায়কের গাড়ি
#news #breaking news #car accident #death #Kolkata #West Bengal #TMC MLA #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শনিবার রাত ১টা নাগাদ হাওড়ার শিবপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি আরও ৩ জন। অবশ্য দুর্ঘটনার সময় সেই গাড়িতে বিধায়ক নিজে ছিলেন না বলে জানা গিয়েছে। মুহূর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

{link}

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামে থাকা গাড়িটি গতরাতে চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান। ২৫ বছর বয়সি মোস্তাক নিজের আত্মীয়দের নিয়ে সেই গাড়ি করে যাচ্ছিলেন। মোস্তাকের বাড়ি ওয়াটগঞ্জে। মোস্তাক নাকি বিধায়কের গাড়িতে করে আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় গিয়েছিলেন। সেখান থেকেই কলকাতায় ফিরছিলেন তিনি। সেই সময়ই ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দুর্ঘটনার সময় গিয়াসউদ্দিনের গাড়ি বেশ তীব্র গতিতে ছুটছিল। এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারে ধাক্কা মারে গাড়িটি। গাড়িটির সামনের অংশ ট্রেলারের পিছনে আটকে গিয়েছিল তীব্র গতির জেরে। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।

{link}

দুর্ঘটনার জেরে তীব্র আওয়াজ হয়। তা শুনেই স্থানীয়রা ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। পরে পুলিশ এসে সকলকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে থেকে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজন এখনও হাসপাতালে ভরতি।

সর্বশেষ আপডেট: