শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচার সারলেন সকাল সকাল, আজ সকালে সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের পূজো দিয়ে হুট খোলা গাড়িতে চেপে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, ধনেখালির বিধায়িকা অসীমা পাত্র সহ বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী। এদিন প্রচারে বেরিয়ে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎই ঘটে দুর্ঘটনা, গাড়ির মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী। তড়িঘড়ি তাকে সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।যানা যাচ্ছে প্রচন্ড গরম সহ্য করতে না পেরেই এই ঘটনা, পরে অবশ্য কিছটা প্রাথমিক চিকিৎসা করলে তিনি সুস্থ আছেন বলেই জানা যায়।
Rachna Banerjee : প্রচার সারলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়
Loading...
রাজ্য
#News
#Politics
#Politician
#Election
#Election 2024
#Lok Sabha Election
#TMC
#Mamata Banerjee
#CM
#West Bengal
#Promotion
#Rachna-Banerjee
#Hooghly
#Saptagram
#সংবাদ
সর্বশেষ আপডেট:

