Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

TMC : তৃণমূল প্রার্থীর দেওয়াল মোছার অভিযোগে মারধর নাবালককে

Loading... রাজ্য
TMC : তৃণমূল প্রার্থীর দেওয়াল মোছার অভিযোগে মারধর নাবালককে
#News #Election #Politics #Politician #Lok Sabha Election #Election 2024 #TMC #Village #ISF #CPM #Saayoni Ghosh #Indian film actress #Police #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃণমূলের প্রার্থীর দেওয়াল মুছে দেওয়ার অভিযোগে এক নাবালককে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর কাশিপুর থানার নিমকুড়িয়ার। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার দুপুরে নিমকুড়িয়া এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের দেওয়াল মুছে দেওয়ার চেষ্টা করে এক নাবালক। ঘটনার পর এলাকার এক তৃণমূল সমর্থক তাঁকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের লোকজন  আইএসএফ করে সে কারণে নাবালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে নাবালকের পরিবারের সদস্যরা। যদিও তৃণমূল সমর্থকদের দাবি, কেনো দেওয়াল মুছে দিচ্ছিস জিজ্ঞাসা করে বকাবকি করেছে। মারধরের ঘটনা ঘটেনি। এমনকি অভিযুক্ত মানসিক ভাবে সুস্থ নয় বলে জানান তারা।অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ আপডেট: