Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দিদির দূত কর্মসূচীতে গিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, বিধায়ক কে মারতে উদ্যত কর্মীরা

Loading... রাজ্য
দিদির দূত কর্মসূচীতে গিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, বিধায়ক কে মারতে উদ্যত কর্মীরা
#news #Asit Majumder #TMC #Hooghly #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হুগলী: ফের বিতর্কের সম্মুখীন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দিদির দূত কর্মসূচিতে রবিবার সকালে ব্যাপক গোষ্ঠীকোন্দল। বাগযুদ্ধ, তর্কাতর্কি থেকে উত্তাপ এতোটাই বাড়ে যে বিধায়ককে রীতিমতো মারতে উদ্যত হয়ে ওঠেন কর্মীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর রাজহাট গ্রাম পঞ্চায়েতের সামনে। রবিবার সকালে সেখানে দিদির দূত কর্মসূচিতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। পঞ্চায়েতের সামনে তৃণমূল কর্মীরা ঘিরে ধরেন তাঁকে। আসন্ন পঞ্চায়েতের নির্বাচনের টিকিট বন্টন নিয়েই শুরু হয় বিক্ষোভ। 

{link}
যদিও, গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছেন বিধায়ক। সম্পূর্ন বিতর্ক ও বিক্ষোভের ঘটনাটি ঘটে সংবাদমাধ্যমের সামনেই। এই বিষয়ে যখন সাংবাদিকেরা তাকে প্রশ্ন করে, তখন তিনি বলেন, ১৯শে এই বিধানসভা কেন্দ্র থেকে হেরেছি, ২১শে জিতেছি। অনেকের সাহায্য ছাড়াই জিতেছি। তাই কয়েকজনের এভাবে বেঁকে বসায় তার যে কোনরকম যায় আসবে না, তাই কার্যত বোঝাতে চাইলেন তিনি। তবে গোষ্ঠীকোন্দল যে চোখের সামনেই হয় চলেছে, তা অস্বীকার করার কোন যায়গা নেই। আসন্ন পৌরসভা নির্বাচনে গোষ্ঠীকোন্দলের কারনেই না ডুবতে হয় শাসক শিবিরকে, সেই বিষয়টিই বারংবার স্পষ্ট হয়ে উঠছে বলেই ধারনা রাজনীতিবিদদের একাংশের। 

সর্বশেষ আপডেট: