Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গোষ্ঠীদ্বন্দ্বের জের, মুর্শিদাবাদে বোমা ও গুলির আঘাতে মৃত্যু তৃণমূল নেতার

Loading... রাজ্য
গোষ্ঠীদ্বন্দ্বের জের, মুর্শিদাবাদে বোমা ও গুলির আঘাতে মৃত্যু তৃণমূল নেতার
#news #TMC #Trinamool Congress #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত তৃণমূল নেতা নদীয়া জেলার নারায়ণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মতিরুল শেখ।  বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার নওদা থানার শিবনগর টিয়াকাটা এলাকার ঘটনা। বিকেলে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। 

{link}
তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই তৃণমূল নেতাকে গুলি ও বোমা মেরে খুন করা হয়েছে বলেই অভিযোগ। প্রকাশ্যেই তৃণমূলের আর একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নদীয়া জেলার মাইনরিটি সেলের সাধারন সম্পাদক। তার মতে মতিরুল দলের সংগঠন শক্তভাবে ধরে রেখেছিলেন। বিধানসভা ভোটের সময় প্রায় সতেরো হাজার ভোট দলে এনে দিয়েছিলেন। তার এই শক্তিই অনেকের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিল। তাই তাকে মেরে দেওয়া হল। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি বলেন, ইট ভাটা নিয়ে মারামারি, এই বিষয়ে সবাই জানে। পয়সা চুরি করে এবার নিজেদের মধ্যেই মারামারি করছে। এটাই এখন তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। 

সর্বশেষ আপডেট: