নিজস্ব সংবাদদাতা, নদীয়া: হাঁসখালিতে তৃণমূল সমর্থক খুনে গ্রেপ্তার চায়ের দোকানের মালিক। শুক্রবার রাতে চায়ের দোকানদার আব্দুল খালেক মন্ডলকে প্রথমে আটক করে নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে। সূত্রের খবর হাঁসখালীর বড় চুপড়ি বাজারে যে দোকানে চা খেতে এসেছিল মৃত আহমেদ আলী বিশ্বাস, সেই চায়ের দোকানের মালিককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই চায়ের দোকানের সামনেই খুনের ঘটনা ঘটেছিল। আজ ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।
{link}
হেফাজতে নিয়ে তাকে জেরা করে খুনের কিনারা করার চেষ্টা করছে পুলিশ। যদিও শনিবারে খুনের ঘটনার পর বিভিন্ন দিক দিয়ে তদন্ত শুরু করছে হাঁসখালি থানার পুলিশ। ঘটনাটির কারনে আজও এলাকা থমথমে, স্থানীয় দোকান পাঠ বন্ধ রয়েছে। তবে স্থানীয় সূত্রের খবর খুনের ঘটনায় রাজনৈতিক কোন শত্রুতা না থাকলেও ব্যবসায়িক শত্রুতার কারণেই এই খুন হতে পারে।
নদিয়ার হাঁসখালিতে তৃণমূল সমর্থক খুন, গ্রেপ্তার চায়ের দোকানের মালিক
Loading...
রাজ্য
#Nadia
#West Bengal
#Murder
#News
#সংবাদ
সর্বশেষ আপডেট:
