Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কাঁথিতে বিজয়া সম্মিলনীতে চমক তৃণমূলের, বিজেপি ছেড়ে শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে

Loading... রাজ্য
কাঁথিতে বিজয়া সম্মিলনীতে চমক তৃণমূলের, বিজেপি ছেড়ে শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে
#news #TMC #BJP #Kontai #Suvendu Adhikari #politics #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাড়ায় কার্যত ধস নামাল যুব তৃণমূল কংগ্রেস। বিজেপির অন্যতম শক্তিশালী নেতার গড়েই বিজয়া সম্মিলনীতে কাঁথি শহরের শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে। যে যোগদান পর্বের ছবি প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ রাজনৈতিক মহলের বিশিষ্ট নেতা-নেত্রীদের। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি সংগঠনীক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি ও কাঁথি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন দাস অধিকারী। যোগদানের ফলে কার্যত মুখ থুবড়ে না পড়লেও, শুভেন্দুর গড়ে বিজেপির শক্তি যে অল্প হলেও হ্রাস পেল তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য কর্মীদের উৎসাহ দিলেও কার্যত তাদের ধরে রাখতে ব্যর্থ। 

{link}
বস্তুত, বুধবার কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী আয়োজন করা হয়। যে কাঁথিতে কিছুদিন আগেই বিজেপির বিজয়া সম্মিলনীতে রীতিমতো আগুন ঝরানো বক্তব্য রেখেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজিৎ নায়কের নেতৃত্বে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বয়স্ক শহরের গুণীজনদের সম্বোধর্না দেওয়ার পরে শহরের শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান করানো হয়। তাহলে কি অধিকারী গড়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে গেরুয়া শিবির, রাজনৈতিক মহলে এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। 
{link}

সর্বশেষ আপডেট: